চিকিৎসকদের রাজনৈতিকভাবে পরিচিত হওয়ার উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগের বিএমইউ সুপার হাসপাতালের কনফারেন্স হলে 'জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস' উপলক্ষে আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
মির্জা আব্বাস বলেন, চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন। রাজনৈতিক প্রভাবের কারণে অনেক সময় চিকিৎসকরা তাদের অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা যথাযথভাবে প্রয়োগ করতে পারেন না।
এ অবস্থায় চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে রাজনীতির প্রভাবমুক্ত থাকা এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
চিকিৎসকদের সেবাদান নিয়ে তিনি বলেন, আমাদের দেশের চিকিৎসক যেকোনো দেশের চিকিৎসক থেকে কোনো অংশে কম নয়।
অনুষ্ঠানে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সাধারণ মানুষের কাছে পৌঁঁছে দিতে কাজ করার আহ্বান জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
তিনি বলেন, এটি কার্যকর করা গেলে অনেক জটিল রোগ থেকে সহজেই সুস্থ হবে মানুষ।

প্রকাশক, সম্পাদক: মোঃ রবিন মিয়া

নাম্বারঃ ০১৭৭২৬৬৬০৮৬

ঠিকানাঃ ৮১০/৩ শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা

মেইলঃ Protidinerbangladesh026@Gmail.com

Copyright © 2025 All rights reserved