বিনোদন ডেস্ক : বৈবাহিক সম্পর্কের ইতি টানলেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক সম্মতিতেই তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন এই তারকা জুটি।
রবিবার নিজেদের ফেসবুক পোস্টে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন শেহতাজ ও প্রীতম।
পোস্টে তারা জানান, পারস্পরিক বোঝাপড়ায় ১০ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তারা আরও জানান, এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া নয়। নিজেদের মধ্যে আলোচনাকরে এবং পরিবারের সমর্থন নিয়েই এ সিদ্ধান্তে পৌঁছেছেন তারা।
২০২২ সালের ২৮ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রায় ৫ বছর প্রেমের সম্পর্কের পর তারা বিয়ে করেছিলেন।

প্রকাশক, সম্পাদক: মোঃ রবিন মিয়া

নাম্বারঃ ০১৭৭২৬৬৬০৮৬

ঠিকানাঃ ৮১০/৩ শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা

মেইলঃ Protidinerbangladesh026@Gmail.com

Copyright © 2025 All rights reserved