দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন মরিয়ম বেগম। গুলশানের নিকেতনের বাসায় গত ১৪ অক্টোবর তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। তারপর ওই রাতেই তাকে মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে ভর্তি করা হয়।

বিনোদন ডেস্ক : ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগমের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
অভিনেতা ও শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান পপির মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে পপির মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়ার প্রস্তুতি চলছিল। হাসপাতালে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
ঢাকায় ফজরের নামাজের পর মরিয়ম বেগমের জানাজা হয়েছে। এরপর তার মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

প্রকাশক, সম্পাদক: মোঃ রবিন মিয়া

নাম্বারঃ ০১৭৭২৬৬৬০৮৬

ঠিকানাঃ ৮১০/৩ শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা

মেইলঃ Protidinerbangladesh026@Gmail.com

Copyright © 2025 All rights reserved