রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হবে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর)।
উপপ্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরীক্ষামূলক সংযোগের পর গ্রিড থেকে বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় পরীক্ষা চালানো হবে। সবকিছু ঠিক থাকলে ২১ নভেম্বর চূড়ান্তভাবে গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে। পর্যায়ক্রমে উৎপাদন বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হলে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
পূর্ণ সক্ষমতায় প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১ হাজার ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
রূপপুরের দুটি ইউনিট পুরোদমে চালু হলে এই উৎস থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে।

প্রকাশক, সম্পাদক: মোঃ রবিন মিয়া

নাম্বারঃ ০১৭৭২৬৬৬০৮৬

ঠিকানাঃ ৮১০/৩ শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা

মেইলঃ Protidinerbangladesh026@Gmail.com

Copyright © 2025 All rights reserved