আমাদের ডাটা হ্যাক করে নিয়েছিল পার্শ্ববর্তী দেশ, সুরক্ষায় নতুন আইন দরকার: রিজভী

জাতীয় নিরাপত্তা, সাইবার চ্যালেঞ্জ মোকাবিলা ও পার্সোনাল ডাটা সুরক্ষায় নতুন কিছু আইন প্রণয়ন করা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘প্রযুক্তির বিপ্লবে জাতীয় প্রতিরক্ষা: সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়  শীর্ষক’ এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

আমাদের ডাটা হ্যাক করে নিয়েছিল পার্শ্ববর্তী দেশ, প্রযুক্তির উৎকর্ষতা থাকলে তা সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, প্রযুক্তির আইনি কোনো কাঠামো না থাকলে সমাজ ও রাষ্ট্র নানাভাবে বিপন্ন হয়ে পড়বে। জাতীয় নিরাপত্তার জন্য কী করা উচিৎ, তা গবেষণা করে প্রধানমন্ত্রীকে সহায়তা করার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *