
ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। এই জয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে স্প্যানিশরা। শুধু তাই নয়, অনন্য এক রেকর্ডও গড়েছে স্প্যানিশরা।


পর্তুগালের বিপক্ষে কোনো গোল হজম করেনি স্পেন। এটি ছিল বিশ্বকাপে টানা ষষ্ঠ ম্যাচ, যেখানে স্পেন কোনো গোল হজম করেনি। এবারের আসরে গ্রুপ পর্বে কেপ ভার্দে, উরুগুয়ে ও সৌদি আরব, শেষ বত্রিশে অস্ট্রিয়া এবং শেষ ষোলোয় পর্তুগাল তাদের জালে বল পাঠাতে পারেনি।
সর্বশেষ ২০২২ বিশ্বকাপে খেলা সর্বশেষ ম্যাচেও মরক্কোর বিপক্ষে ক্লিনশিট রেখেছিল স্পেন (শেষে টাইব্রেকারে হেরেছিল)। সব মিলিয়ে টানা ৬ ম্যাচ ও ১০ ঘণ্টা ৯ মিনিট ধরে স্পেন বিশ্বকাপে গোল হজম করেনি। এমন কীর্তি আর কারও নেই।
পর্তুগাল ম্যাচে স্পেনের রক্ষণভাগের এই দৃঢ়তা শুধু তাদের কোয়ার্টার ফাইনালে জায়গা করে দেয়নি, বরং বিশ্বকাপের পাতায় নিজেদের নাম খোদাই করে দিল এক অনন্য উচ্চতায়।

ক্রীড়া ডেস্কঃ আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানানোর পর ক্লাব ফুটবলে ফিরেই জোড়া গোল করেছেন লিওনেল মেসি। রোববার (১১ অক্টোবর) মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ডিসি […]

ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপ শিবিরে আবারও জন্মদিন কাটালেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে দলকে জেতানোর পরদিনই ৩৯তম জন্মদিনে সতীর্থদের সঙ্গে কেক কেটে […]

ক্রীড়া ডেস্ক : ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতার জন্য সেরা বছর হতে পারে বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। গত মৌসুমে রিয়ালের […]
