সান্তোসের সিইও হলেন নেইমারের বাবা

খেলাধুলা ডেস্কঃ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়রকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে ক্লাব সান্তোস এফসি। নেইমারের বাবা তার ছেলের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ‘এনআর স্পোর্টস’ নামে একটি এজেন্সি প্রতিষ্ঠা করেছেন। যার কাছে সান্তোসের এই খেলোয়াড়ের নাম ও ছবি ব্যবহারের স্বত্ব রয়েছে।

ব্রাজিলের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেইমার সিনিয়রের চুক্তির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত। আগামী মাসে সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তেইক্সেইরা পুনরায় নির্বাচিত হলে তিনি এই পদে বহাল থাকবেন। ব্রাজিলিয়ান সিরি এ-তে ৩৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সান্তোস বর্তমানে পয়েন্ট তালিকার নবম স্থানে রয়েছে।

এক বিবৃতিতে তেইক্সেইরা বলেন, সান্তোসের পরিস্থিতির উন্নতি ঘটাতে এবং আমাদের ব্যবস্থাপনা কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত বিকল্প উপায় খুঁজে বের করার কাজ করছি। নতুন সিইও হিসেবে নেইমার সিনিয়রের যোগদান সেই প্রক্রিয়ারই একটি অংশ। আমার বিশ্বাস, তার অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা আরও এগিয়ে যেতে পারব এবং সম্মিলিত প্রচেষ্টায় ক্লাবটিকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারব।

বার্সেলোনা ও পিএসজির সাবেক খেলোয়াড় নেইমার ১৩০ ম্যাচে ৮০ গোল করে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ২০২৫ সালে তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন। তিনি চলতি বছরের অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে জাতীয় দলের সদস্য ছিলেন। তবে জুলাইয়ের শেষ দিকে তিনি জানান, তিনি আর ব্রাজিলের হয়ে খেলতে চান না। এর কয়েক সপ্তাহ আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে হারের পর তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *